মৌলভী বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২ দোকান

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

নরসিংদী প্রতিনিধি

Manual7 Ad Code

নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের চৌরাস্তা মৌলভীবাজারে আজ ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ১২টি দোকান ও স্থাপনা।

মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন বলেন, রাতে মৌলভী বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সেখানে পৌছে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের ১২টি দোকান পুড়ে যায়।।
ফায়ার সার্ভিস অফিসের হিসাব মতে এতে ক্ষতি হয়েছে ৩৮ লক্ষ ৫০হাজার টাকার।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মনোহরদী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম এবং মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. আসাদুজ্জামান নূর।

Manual4 Ad Code

স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে তাদের জীবনের সব সঞ্চয় পুড়ে ছাই হয়ে গেছে। তারা ক্ষতিপূরণের জন্য সরকারের সহযোগিতা কামনা করছেন।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা যায়। ডেস্ক জেবি

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মৌলভী বাজার অগ্নিকাণ্ড
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code