ম্যাক্রোঁকে রুহানি: পরমাণু নিয়ে আর আলোচনা নয়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্টঃ  ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা নিয়ে আর কোনও আলোচনা হবে না। এটিকে পুনরুজ্জীবিত করার একমাত্র উপায় আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে নিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি।

Manual1 Ad Code

হাসান রুহানি বলেন, পরমাণু সমঝোতা একটি বহুজাতিক চুক্তি যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া এবং তিন ইউরোপীয় দেশ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারার পর ইরান পর্যায়ক্রমে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের গতি কমিয়ে দিয়েছে।

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশ তাদের প্রতিশ্রুতিতে ফিরে এলে ইরানও পূর্ণ মাত্রায় এই সমঝোতা বাস্তবায়নে ফিরে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code