যুক্তরাজ্যে সাবেক ছাত্রদল নেতাদের সাথে বদরুজ্জামান সেলিমের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ১০ years ago

Manual7 Ad Code

66661

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকার বিএনপি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা দেখে দিশেহারা হয়ে পড়েছে। তারা দেশের আইনের অপব্যবহার করে তারেক রহমানসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এমন কি আইন শৃঙ্খলাবাহিনীকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে ঘর বাড়ি ছাড়া করে পরিবারের সদস্যদের হয়রানি করছে।

Manual4 Ad Code

তিনি আরো বলেন, অবিলম্বে সকল ষড়যন্ত্র বন্ধ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান উপর থেকে সকল ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার করতে হবে। সকল রাজবন্দিদের মুক্তি দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে সকল সংকটের সমাধান করে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন দিন।

তিনি মঙ্গলবার (২৬ জুলাই) রাতে যুক্তরাজ্যের ইস্ট লন্ডেনের গ্রিনলিষ্ট রোডের একটি অভিজাত হোটেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজানো রায়ের প্রতিবাদে যুক্তরাজ্যে অবস্থিত সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

সাবেক ছাত্রদল নেতা শরিফুজ্জামান তপনের সভাপতিত্বে ও শহিদুল ইসলাম মামুন এবং কামাল উদ্দিনের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ খান, আবুল কালাম আজাদ, বাবুল আহমদ, গোলাম রব্বানী, আতিকুর রহমান পাপ্পু, আফজল উদ্দিন সহ যুক্তরাজ্যে অবস্থিত সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শামীম আহমদ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code