যুক্তরাজ্যে সেনা পাঠাচ্ছে নিউজিল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনীয় সেনাদের বিশেষ প্রশিক্ষণ দিতে যুক্তরাজ্যে ১২০ জন সামরিক সদস্যকে পাঠাচ্ছে নিউ জিল্যান্ড। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনীয় সেনাদের একাংশের প্রশিক্ষণ চলছে যুক্তরাজ্যে। এবার যুক্ত হচ্ছে নিউ জিল্যান্ড সরকারও। নিউজিল্যান্ড সরকারের বরাতে সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৮০০ ইউক্রেনীয় কর্মীকে অস্ত্র পরিচালনা, যুদ্ধের প্রাথমিক চিকিৎসা, অপারেশনাল আইনসহ যুদ্ধের দক্ষতায় গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে তাদের কবে পাঠানো হবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ নিয়ে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলেন, নিউ জিল্যান্ডের সেনারা ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত না এবং এই যুদ্ধে জড়াবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code