যুক্তরাষ্ট্রের কাছে ভারত ক্রয় করলো এমকিউ-৯

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন কিনতে চলেছে ভারত। সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এ ড্রোন কেনার ঘোষণা দিল নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন মার্কিন সফরেই এই নিয়ে চুক্তি চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Manual1 Ad Code

এই ড্রোন কী কী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন বিমানবাহিনী, কী ধরনের বোমা বহন করে- এসব নিয়ে এক প্রতিবেদন তৈরি করেছে ভারতীয় গণমাধ্যম এইসময়।

Manual8 Ad Code

চলতি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই আমেরিকা থেকে অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন কেনায় সম্মতি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Manual7 Ad Code

জানা যায়, ইরানের জেনারেল সুলেইমানি থেকে শুরু করে আল কায়দার জঙ্গিনেতা জওয়াহিরিকে হত্যার জন্য এই ড্রোনের উপরই ভরসা করেছিল মার্কিন বিমানবাহিনী। ২০০৭ থেকে এই ড্রোন ব্যবহার করে আসছে আমেরিকা।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই এমকিউ-৯ রিপার ড্রোন ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এজিএম-১১৪ হেলফায়ার মিসাইল থাকে এতে। একসঙ্গে দু’টি ক্ষেপণাস্ত্র ছুড়ে আলাদা আলাদ দু’টি টার্গেট নষ্ট করতে পারে এমকিউ-৯ রিপার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code