যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কঠিন’ কৌশল চালু করার সিদ্ধান্ত নিলো উ. কোরিয়া

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নতুন বছর শুরুর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি মূল নীতি নির্ধারণী বৈঠক করেছেন দেশটির নেতা কিম জং উন। দল ও সরকারি কর্মকর্তাদের ওই বৈঠকে দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে ‘সবচেয়ে কঠিন’ কৌশল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

রবিবার (২৯ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।তবে ঠিক কী ধরনের কৌশল নেওয়া হচ্ছে নিরাপত্তা প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Manual4 Ad Code

কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার জোট একটি ‘পারমাণবিক সামরিক জোটে’ প্রসারিত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের জন্য দক্ষিণ কোরিয়া হয়ে উঠেছে একটি ‘কমিউনিস্টবিরোধী ঘাঁটি’।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ‘এই বাস্তবতা এটি স্পষ্টভাবে দেখাচ্ছে আমাদের ঠিক কোন দিকে অগ্রসর হওয়া উচিত এবং আমাদের কী ও কীভাবে করা উচিত।’ ২৩-২৭ ডিসেম্বরের ওই বৈঠকে চলতি বছরের শুরুর দিকে দেশটিতে হওয়া বন্যার মোকাবিলা নিয়েও পর্যালোচনা করা হয়েছে।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code