যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভেনেজুয়েলা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: দীর্ঘ বৈরিতা কাটিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভেনেজুয়েলা। রবিবার প্রচারিত এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

Manual6 Ad Code

নিকোলাস মাদুরো বলেন, অব্যাহত নিষেধাজ্ঞা তার দেশকে পঙ্গু করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাজ করতে তিনি আগ্রহী।

Manual4 Ad Code

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সাক্ষাৎকারে মাদুরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান ও আগামী প্রশাসনের সঙ্গে কূটনৈতিক, কনস্যুলার ও রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিতে ভেনেজুয়েলা পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code