যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় ভেনেজুয়েলার ‘কার্টেল দে লস সোলেস’

লেখক: Rumie
প্রকাশ: ৭ মাস আগে

Manual2 Ad Code

আমেরিকা অফিস: ভেনেজুয়েলার কথিত ‘কার্টেল দে লস সোলেস’কে বিদেশি সন্ত্রাসী সংগঠন (এফটিও) হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সোমবার এই গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করবে। যা ওয়াশিংটনের মতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। তবে কার্টেলটি প্রকৃতপক্ষে কোনও মাদকচক্র নয়। এটি ভেনেজুয়েলার
সামরিক কর্মকর্তা ও সরকারি ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত একটি প্রচলিত শব্দ, যারা দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

Manual6 Ad Code

এ পদক্ষেপের মধ্য দিয়ে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরালো করার আইনি ভিত্তি তৈরি হতে পারে। ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছেন বলে ধারণা করা হচ্ছে। ভেনেজুয়েলার ভূখণ্ডে সম্ভাব্য হামলা পরিস্থিতিকে বড় ধরনের সংঘাতে রূপ দিতে পারে। মার্কিন অভিযানে এ পর্যন্ত মাদক পাচারের অভিযোগে সন্দেহভাজন নৌযানে হামলায় ৮০ জনের বেশি নিহত হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code