যুক্তরাষ্ট্রে অনুমোদন পেতে পারে করোনা পিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস মহামারি রুখতে বিশ্বজুড়ে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে বেশ আগেই। এবার যুক্তরাষ্ট্রে চালু হতে পারে করোনা পিল। মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা এই পিল চালু করার অনুমতি দিতে পারেন।

সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, মার্কিন স্বাস্থ্য পরামর্শদাতাদের একটি প্যানেল গত বৃহস্পতিবার এই পিল চালুর পক্ষে মত দিয়েছেন। পিল চালুর পক্ষে ছিলেন ১৩ জন ও বিপক্ষে ১০ জন। যদি স্বাস্থ্য কর্তৃপক্ষ এই সুপারিশ মেনে নেয়, তাহলে যুক্তরাষ্ট্রে করোনা রুখতে পিলের ব্যবহার শুরু হয়ে যাবে।

Manual5 Ad Code

যুক্তরাজ্য ইতোমধ্যেই এই পিল ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) চলতি বছরের মধ্যেই পিল ব্যবহারের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

অবশ্য এই পিল নেওয়ার কিছু ঝুঁকি আছে। গর্ভবতীরা এই পিল নিলে শিশুর কিছু জন্মগত ত্রুটি হতে পারে। তবে এফডিএ’র প্যানেল মনে করছে, এই পিল চালু করার ক্ষেত্রে ঝুঁকির থেকে সুবিধা বেশি। প্যানেল তার সুপারিশ দেওয়ার আগে দীর্ঘসময় ধরে তর্কবিতর্ক করেছে, বিশেষজ্ঞরাও আলোচনা করেছেন। এরপরই তারা এই ওষুধ চালুর প্রস্তাব করেন। তবে তারা সতর্ক করে দিয়ে বলেছেন, এই পিল ব্যবহার করার আগে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া প্রয়োজন। তাদের প্রেগনেন্সি পরীক্ষা করাটা জরুরি।

Manual2 Ad Code

প্যানেলের সুপারিশ হলো, যাদের মৃদু থেকে মাঝারি ধরনের করোনা হয়েছে এবং যারা শ্বাসকষ্ট, মোটা হয়ে যাওয়ার মতো রোগে ভুগছেন, সেই প্রাপ্তবয়স্করা এই ওষুধ নিতে পারবেন।

করোনা রুখতে মুখে খাওয়ার এই ওষুধ ভাইরাসের জেনেটিক কোডে গিয়ে কাজ করে। এর থেকেই একটা আশঙ্কা দেখা দিয়েছে, এই ওষুধ নিলে ভাইরাস তার রূপবদল করবে এবং আরও মারাত্মক প্রজাতির ভাইরাস আসবে।

Manual1 Ad Code

প্রস্তুতকারকদের দাবি, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এই ওষুধ সমানভাবে কার্যকর হবে। ফাইজারও একটি ওষুধ বের করেছে। তাদের দাবি, এই ওষুধের ক্ষতিকর দিক কম। এই ওষুধ নিলে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সম্ভাবনা ৮৯ শতাংশ কমে যাবে।

মার্কিন ওষুধপ্রস্তুতকারক কোম্পানি মার্কের সঙ্গে একটা চুক্তি করেছে। তারা ৭০০ ডলার দিয়ে করোনা পিলের প্রতিটি কোর্স কিনবে। মোট ৫০ লাখ কোর্স কেনা হবে। যুক্তরাষ্ট্র অবশ্য ফাইজার ভ্যাকসিন কেনে ২০ ডলার দিয়ে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code