যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হলো না ব্রিটেনের সেরা সুন্দরীকে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অনশগ্রহণ করার জন্য স্বপরিবারে যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করেছিলেন ২০২০ সালে ব্রিটেনের সেরা সুন্দরী লি ক্লাইভ। তবে তাকে যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমোদন বা ভিসা দেয়নি দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা। লাস ভেগাসে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে তার। রবিবার ৫৭টি দেশের সুন্দরীরা এ প্রতিযোগিতায় অংশ নেবেন।

Manual4 Ad Code

লি ক্লাইভ মিস ব্রিটেন নির্বাচিত হলেও তার জন্ম হয়েছিল সিরিয়ার দামাস্কাসে। তার ধারণা সিরিয়াতে জন্ম বলেই তাকে ভিসা দেওয়া হয়নি। কারণ, তার স্বামী ও মেয়ে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছিল। তাদের ঠিকই ভিসা দেওয়া হয়েছে। কারণ তাদের জন্ম হয়েছিল ব্রিটেনে।

লি ক্লাইভ বলেন, আমি ব্রিটিশ পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করি। আমি ব্রিটেনকে প্রতিনিধিত্ব করছি। আমি একজন ব্রিটিশ নাগরিক। তাই কখনো ভাবিনি যুক্তরাষ্ট্রে ঢুকতে বাধা দেওয়া হবে। আমার স্বামী ও মেয়েকে ভিসা দেওয়া হয়েছে। আমারটা প্রত্যাখান করা হয়েছে। তাদের মধ্যে আমার একমাত্র পার্থ্ক্য হলো আমার জন্মস্থান।

Manual2 Ad Code

গণমাধ্যম বিবিসির কাছে আশঙ্কা প্রকাশ করে লি ক্লাইভ জানান, তিনি হয়তো এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। তবে তিনি আশাবাদী দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান হবে। যদিও হাতে সময় খুবই কম।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code