যুক্তরাষ্ট্রে নরোভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

চলতি শীত মরসুমে যুক্তরাষ্ট্রের কিছু অংশে পেটের পীড়ার ঘটনা বাড়ছে। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ৫ ডিসেম্বরের সপ্তাহে নরোভাইরাসের ৯১টি প্রাদুর্ভাব নথিভুক্ত করা হয়েছে, যা নভেম্বরের শেষ সপ্তাহে ছিল ৬৯টি। রবিবার (২৯ ডিসেম্বর) মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

Manual2 Ad Code

গত কয়েক বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নরোভাইরাসের সর্বাধিক ৬৫টি প্রাদুর্ভাবের ঘটনা রিপোর্ট করা হয়।

নরোভাইরাস সংক্রমণের লক্ষণ হলো হঠাৎ বমি এবং ডায়রিয়া হওয়া। এর প্রাদুর্ভাব প্রায়ই ক্রুজ জাহাজ, নার্সিং হোম ও কারাগারের মতো সমবেত জীবনযাপনের পরিস্থিতিসহ, শিক্ষা-প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে দেখা যায়।
নরোভাইরাস কি?

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রে খাদ্যজনিত অসুস্থতার প্রধান কারণ নরোভাইরাস। সিডিসি জানায়, প্রতি বছর দেশে হওয়া এই ধরনের সংক্রমণের ৫৮ শতাংশের জন্য দায়ী এই ভাইরাস।

Manual7 Ad Code

নরোভাইরাস সংক্রমণ একদল ভাইরাসের মাধ্যমে সৃষ্ট হয়, যা সহজেই ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, ১০টির মতো ভাইরাল কণা যে কোনও ব্যক্তিকে অসুস্থ করার ক্ষমতা রাখে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code