যুক্তরাষ্ট্রে নারী দিবসের সম্মাননা পেল বাংলাদেশের ‘বিপা’

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রে ‘সোসাইটি অব ফরেন কনসালস’ আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে সম্মাননা পেয়েছে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা)।

 

বাংলা ভাষা শিক্ষা ও সংস্কৃতি বিকাশে অবদানের জন্য ‘বিপা’ এ সম্মাননা পায়। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ‘বিপা’ বর্তমানে নিউ ইয়র্কে চারটি শাখায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Manual2 Ad Code

 

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির ম্যানহাটানে ফিলিপিন কনস্যুলেট জেনারেলের কালায়্যান হলে এ অনুষ্ঠানে শিক্ষা, ব্যবসা ও সরকার এ তিনটি ক্ষেত্রে অবদানের জন্য অংশগ্রহণকারী ১৯ দেশের নারীদের সম্মাননা সনদ দেওয়া হয়।

Manual4 Ad Code

 

 

সোসাইটির সভাপতির কাছ থেকে সম্মাননা এবং বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার কাছ থেকে উপহার নেনে ‘বিপার’ পক্ষে সেলিমা আশরাফ।

Manual6 Ad Code

বহুজাতিক এ অনুষ্ঠানে কনস্যুলেট জেনারেলগুলো তাদের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি তুলে ধরে। অংশ নেয় নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির পরিচায়ক হস্তশিল্পসহ অন্যান্য উপাদান দিয়ে সাজানো স্টলে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার স্থান পায়।

Manual7 Ad Code

 

বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার অংশ হিসেবে দেশাত্মবোধক গানের সঙ্গে দলীয়নৃত্য উপস্থাপন করেন বিপার শিল্পী জেরিন মাইশা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাহমিদা জেবীন, আলিয়া নাজমানূর ও কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারীরা।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code