যুক্তরাষ্ট্রে মিশিগান বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : গত ২৯ মার্চ রোববার সন্ধ্যায় স্টেটের হ্যামট্রাম্যাক সিটির আলাদীন রেস্টুরেন্টে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। অতীতের মতো দলের সুদিনেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতা দিবসের চেতনাকে সমুন্নত রেখে চলেছেন প্রবাসী নেতাকর্মীরা। এ সময় মিশিগান বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই ঘোষণার ঈঙ্গিত দেন তিনি। মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

Manual3 Ad Code

এতে বক্তব্য রাখেন মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা ইউসুফ কামাল, নুরুল হক, সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান জিলাল উদ্দিন, রাজু তালুকদার, ওমর আশরাফ ইমন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিমুজ্জামান চৌধুরী রণি, হেলাল আবেদিনসহ আরও অনেকে। এতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল মুকিত পন্নি। স্বাগত বক্তব্য রাখেন শরিফ মাহদি ও আলী ছব্দর খান বাবর। এতে বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মিশিগান থেকে মাহফুজ আদনান ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code