যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে শনিবার বিকেল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: যুক্তরাষ্ট্র ও কানাডা মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’। আগামী ১০ মার্চ রিলায়েন্স এন্টারটেইমেন্টের মাধ্যমে সিনেমাটি মুক্তি পাবে। এটির বিপনন ও পরিবেশনার দায়িত্বে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)।

Manual8 Ad Code

২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার ঘটনার আলোকে বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’। ইতোমধ্যে সিনেমাটি বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ফুকৌকা, মস্কো ও ভেসৌল উৎসবে পুরস্কারও জিতেছে।

গেলো চার বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে ছবিটি। নানা আবেদন ও প্রতিবাদের সুবাদে গত জানুয়ারিতে ফিল্ম সেন্সর আপিল কমিটি পুনরায় ছবিটি দেখে এবং সিদ্ধান্ত দেয়, ‘শর্ত সাপেক্ষে এটি মুক্তিতে বাধা নেই’। এরপরও মন্ত্রণালয়জনিত জটিলতায় ঝুলছে ‘শনিবার বিকেল’র ভাগ্য।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code