যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত সেতু খুলে দেওয়া হয়েছে

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

করোনা ভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদরত কানাডার ট্রাকচালকরা উত্তর আমেরিকার সবচেয়ে ব্যস্ততম বাণিজ্য রুট ছয় দিন অবরোধ করে রাখার পর তা ফের গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি এ কথা জানিয়েছে। রবিবার রাতে কানাডার পুলিশ অবরোধ সরিয়ে দেওয়ার পর ঐ সীমান্ত ক্রসিংটি দিয়ে ফের যান চলাচল শুরু হয়।

শুক্রবার আদালতের একটি আদেশের পর অন্টারিও প্রদেশের উইন্ডসরের অ্যাম্বাসেডর সেতুতে অভিযান চালায় পুলিশ। তারা সেখান থেকে কয়েক জনকে গ্রেফতার করে ও সেতু দখল করে রাখা আন্দোলনকারীদের ও তাদের গাড়িগুলো সরিয়ে দেয়। এই অবরোধের কারণে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের গাড়ি উত্পাদনকারীদের সরবরাহ চেইন বন্ধ হতে বসেছিল। পরিস্হিতির চাপে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা ফোর্ড মোটর কোম্পানিসহ জেনারেল মোটরস কোম্পানি ও টয়োটা মোটর করপোরেশন তাদের উত্পাদন হ্রাস করতে বাধ্য হয়েছিল। এই সেতু দিয়ে প্রতিদিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে প্রায় ৩৬ কোটি ডলারের পণ্য পরিবাহিত হয়, যা দুই দেশের মোট বাণিজ্যের ২৫ শতাংশ। ঘটনাস্হল থেকে ২০-৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে উইন্ডসরের পুলিশ জানিয়েছে। সেখান থেকে বেশ কয়েকটি গাড়িও জব্দ করেছে পুলিশ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code