যে পার্কে মাটি খুঁড়ে মিলছে হীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: টাকা কি কুড়িয়ে পাওয়া যায়?’ এমন আক্ষেপ সচরাচরই শোনা যায়। কেমন হয় যদি কুড়িয়ে টাকা না পেয়ে মাটি খুঁজে পাওয়া যায় হীরার টুকরো? নিঃসন্দেহেই টাকা কুড়িয়ে পাওয়ার চেয়েও উচ্চাকাঙ্ক্ষী মনে হবে বিষয়টি। শুনতেও কিছুটা অবাস্তব মনে হতে পারে।

অবাস্তব মনে হলেও আসলেই যুক্তরাষ্ট্রের একটি পার্কে মাটি খুঁড়ে পাওয়া যায় হীরা। প্রতিদিনই পার্কটি থেকে একটি-দুটি হীরার টুকরা খুঁজে পান দর্শনার্থীরা। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের জাতীয় পার্ক এটি। হীরার খোঁজার জন্য ৩৭ দশমিক ৫ একর জায়গার বিশেষ একটি অংশ আলাদা করে চিহ্নিত করা আছে পার্কটিতে। পার্কটির নাম ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্ক।

Manual6 Ad Code

সম্প্রতি (৪ মার্চ) পার্কটি থেকে ৩ দশমিক ২৯ ক্যারেটের বাদামী বর্ণের একটি বড় হীরা খুঁজে পেয়েছেন টেনেসি অঙ্গরাজ্য থেকে আসা পর্যটক ডেভিড অ্যান্ডারসন।

তিনি বলেন, ‘প্রথমে এটিকে সাধারণ পাথর মনে করেছিলাম। কিন্তু এটি জ্বলজ্বল করছিল। হাতে নিয়ে বুঝতে পারলাম এটি আসলেই হীরা।’

Manual6 Ad Code

২০০৭ সালে টেলিভিশনে পার্কটির সম্পর্কে জানতে পারেন অ্যান্ডারসন। তারপর থেকেই নিয়মিত এই পার্কে তার যাতায়াত। তিনি বলেন, ‘প্রথমবার দেড় ক্যারেটের হীরা পেয়ে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code