আটক মার্কিন সেনার ভাগ্যে কী ঘটছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: উত্তর কোরিয়ায় আটক মার্কিন সেনা ট্রাভিস কিং-এর ভাগ্যে কি ঘটছে তা জানতে নানা চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এ ব্যাপারে এখনও সুনির্দিষ্ট তথ্য মেলেনি। কারণ বৈরী এই দুই দেশের মধ্যে যোগাযোগের সরাসরি কোনো মাধ্যমও নেই। এ অবস্থায় ওই সেনা সদস্যের মুক্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগ। খবর-সিএনএন ও বিবিসি

মার্কিন সামরিক বাহিনী সমস্যাটি সমাধানের জন্য উত্তর কোরিয়া সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছে। তবে দেশটির কর্মকর্তারা বলছেন, তারা এখনও উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো সাড়া পাননি।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের আর্মি সচিব ক্রিস্টিন ওয়ার্মুথ বলেন, আমরা তাকে নিয়ে উদ্বিগ্ন। যখন তাকে হেফাজতে নেওয়া হয়েছিল মনে হয় তার সঙ্গে নৃশংস আচরণ করা হয়েছিল। এটি আমাদের খুবই উদ্বিগ্ন করে তোলে যে ট্রাভিস কিং উত্তর কোরিয়ায় আটক। দেশটি তার সঙ্গে কেমন আচরণ করবে তা নিয়ে আমরা চিন্তিত। তাই আমরা তাকে ফিরে পেতে চাই।

Manual5 Ad Code

হোয়াইট হাউস বলছে, ট্রাভিস কিং ঠিক কোথায় আছে এবং তার অবস্থা কী তা জানার জন্য আমরা এখনও কাজ করছি। হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জিন-পিয়ের বলেন, আমরা এ সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করছি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তার মুক্তির বিষয়ে শান্তিপূর্ণ পথ খোঁজার চেষ্টা করছেন। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত সাড়া পাওয়া যায়নি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code