যে কারণে দিল্লি ছাড়লেন সোনিয়া গান্ধী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

চিকিৎসকের পরামর্শে দিল্লি ছাড়লেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। ধুলো আর ধোঁয়ায় ভয়াবহ দূষণের শিকার ভারতের রাজধানী নয়া দিল্লি।

Manual6 Ad Code

তার অসুস্থতা বাড়তে পারে এমন আশঙ্কায় চিকিৎসকেরা তাকে আপাতত দিল্লি ছাড়ার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনেই শুক্রবার বিকেলে গোয়া চলে গেলেন কংগ্রেস নেত্রী। খবর এনডিটিভির।

Manual6 Ad Code

 

চিকিৎসকদের আশঙ্কা, ধোঁয়াশা এবং দূষিত বাতাসের কারণে সোনিয়া গান্ধীর বুকে আবারও সংক্রমণ ছড়াতে পারে। বাড়তে পারে শ্বাসকষ্ট। তাই করোনা পরিস্থিতি কোনো ঝুঁকি না নেয়ার কথা বলেছেন তারা।

প্রসঙ্গত, চলতি বছরে দুবার এমন সমস্যার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সোনিয়া গান্ধীকে। প্রথম বার ফেব্রুয়ারিরত, দ্বিতীয় বার জুলাই মাসে।

Manual6 Ad Code

অসুস্থতার কারণে ১৪-২৩ সেপ্টেম্বর সংসদের অধিবেশনেও যোগ দেননি তিনি। চিকিৎসার জন্য বিদেশেও গিয়েছিলেন।এখনও তার চিকিৎসা চলছে এবং নিয়মিত মেডিকেল চেকআপ করা হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code