যে গ্রামে কখনোই বৃষ্টি হয় না

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: পৃথিবীর সব অঞ্চলেই কম বেশি বৃষ্টিপাত হয়। তবে এমন গ্রামও আছে যেখানে কখনোই বৃষ্টি হয় না। গ্রামটি ইয়েমেনের আল হুতাইব।

Manual5 Ad Code

দেশটির রাজধানী সানার প্রশাসনিক এলাকা জাবল হারজের পার্বত্য অঞ্চলে গ্রামটির অবস্থান। বৃষ্টি না হলেও গ্রামটির সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। সেখানে জনবসতি, স্কুল, মাদ্রাসা, মসজিদ সবই আছে। রয়েছে প্রাচীন স্থাপনাসমূহও। যা দেখতে প্রতিবছর প্রচুর পর্যটকেরও আগমন ঘটে সেখানে।

Manual3 Ad Code

মূলত সমতল থেকে প্রায় ৩২০০ মিটার উঁচুতে এই গ্রামের অবস্থান। আর স্বাভাবিক বৃষ্টির মেঘ জমে সমতল থেকে ২০০০ মিটারের মধ্যে। তাই আল হুতাইবের ওপরে মেঘ জমে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code