যে সংবাদপত্রের নিউজরুমে সবাই নারী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ভারতের একটি সংবাদমাধ্যমের বার্তা কক্ষে কর্মরত সবাই নারী এবং তারা দলিত সম্প্রদায়ের সদস্য। এই বিষয়টি এবছর আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা।

Manual2 Ad Code

ভারতীয় সংবাদপত্র ‘খবর লাহারিয়া’র বিষয়টি প্রথম উঠে আসে একটি স্বাধীন গ্রুপ দ্বারা নির্মিত তথ্যচিত্রে, যা এই বছর বার্ষিক সানড্যান্স উৎসবে বিশ্ব সিনেমা তথ্যচিত্রের জন্য দর্শক পুরস্কার জেতে।

আর এখন ইন্টারন্যাশনাল উইমেনস মিডিয়া ফাউন্ডেশন ঐ সংবাদপত্রের মহিলা সাংবাদিকদের আগামী ৪ঠা নভেম্বর সাংবাদিকতায় সাহসিকতার জন্য পুরস্কারে ভূষিত করবে।

Manual7 Ad Code

এই পুরস্কার ‘খবর লাহারিয়া’তে ঐ নারী সাংবাদিকদের প্রায় ২০ বছরের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। ঐ সময়ে নারী এবং দলিত সম্প্রদায়ের সদস্য হওয়ার কারণে তাদের অনেক বাধা ও বৈষম্য অতিক্রম করতে হয়েছে।

দলিত সম্প্রদায়ের সদস্যরা মূলত ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বসবাস করেন। তারা কয়েক দশক ধরে ভারতের বর্ণ ব্যবস্থার অধীনে বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code