রকফোর্ডে অস্ত্রধারিদের গুলিতে নিহত ৩

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শহরের একটি বোলিং অ্যালিতে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।  সেখানকার পুলিশ প্রধান ড্যানিয়েল ও’শিয়া এদিন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, বন্দুকধারী ব্যক্তি তখনও ওই ভবনেই অবস্থান করছেন। আমরা যতদূর জানি কোনও পুলিশ কর্মকর্তাই তাদের অস্ত্র ব্যবহার করেননি। একজন ব্যক্তিই এ হামলার ঘটনায় জড়িত বলে মনে করা হচ্ছে। তাকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। রকফোর্ড পুলিশ পরে এক টুইটে জানায়, ‘সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা হেফাজতে রয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code