রক্তাক্ত বক পাখিকে সুস্থ্য করে আকাশে অবমুক্ত করলো পরিবেশকর্মীরা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

আরিফুল ইসলাম তপু,নিজেস্ব প্রতিনিধিঃ
শিকারীর ফাঁদ থেকে উদ্ধার হওয়া রক্তাক্ত একটি বক পাখিকে সুস্থ্য করে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। গতকাল বিকেলে চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার  চলনবিল থেকে ওই বক  পাখিকে উদ্ধার করা হয়। পরে লোহার ফাঁদ থেকে পাখিটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রায় ৩০ মিনিট ধরে পাখিটিকে সুস্থ্য করে মুক্ত আকাশে অবমুক্ত করেছেন পরিবেশকর্মী নাজমুল হাসান ও মেহেদী হাসান তানিম। তবে পাখি শিকারী কিশোর হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাছাড়াও ওই শিকারী কিশোর দাবি করেছেন তিনি এই প্রথম পাখি শিকার করতে এসেছিলেন। আর কখনও পাখি শিকার করবে না বলেও ওই কিশোর জানিয়েছেন।
পরিবেশকর্মী নাজমুল হাসান জানান, জীববৈচিত্র রক্ষায় পাখি শিকার বন্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে চলনবিল অধ্যুষিত এলকাগুলোতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code