রফতানিতে রেকর্ড হলেও বেড়েছে ঘাটতি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বিদায়ী জুনে রফতানি আয়ে রেকর্ড গড়লেও বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রেকর্ড পরিমাণ বাড়ছে। বিদায়ী অর্থবছরের প্রথম ১১ মাসে বাণিজ্য ঘাটতি ছিল ৩ হাজার ৮১ কোটি ডলার।= সোমবার (৪ জুলাই) বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের (ব্যালেন্স অব পেমেন্ট) যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে তাতে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকেই আমদানিতে জোয়ার বইছে। এ কারণে বাণিজ্য ঘাটতি বেড়ে চলেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত পণ্য বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি ছিল ৩ হাজার ৮১ কোটি ডলার। ২০২০-২১ অর্থবছরের প্রথম ১১ মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ ২ হাজার ৭০ কোটি ডলার। পুরো সময়ে (জুলাই-জুন) বাণিজ্য ঘাটতি দুই হাজার ২৮০ কোটি ডলার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code