রফতানি আয় একদিনের মধ্যে নগদায়ন হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বৈদেশিক মুদ্রায় রফতানি আয় আসার পর একদিনের মধ্যে নগদায়নের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জা‌রি ক‌রেছে। সার্কুলারে রফতানি আয় দিয়ে ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় নির্বাহের লক্ষ্যে প্রয়োজনীয় অংশ সিংগেলপুলে সংরক্ষণের আগে স্থানীয় মূল্য সংযোজন অংশ নগদায়নের জন্য বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকের নস্ট্রো হিসাবে (বিদেশি ব্যাংকের সঙ্গে লেনদেনের জন্য বৈদেশিক মুদ্রার হিসাবই ‘নস্ট্রো হিসাব’) রফতানি আয় জমা হওয়ার এক কর্মদিবসের মধ্যে নগদায়ন এবং সিংগেলপুলে জমার কাজ করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code