আর কোনও রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আর কোনও রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। যে পরিমাণ রোহিঙ্গা আমাদের দেশে রয়েছে, তাদের নিয়েই আমরা নানাবিধ জটিলতায় রয়েছি। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, আমাদের সঙ্গে মিয়ানমারের যে বর্ডার লাইন তা মূলত বান্দরবান ও টেকনাফের দিক দিয়ে। আমাদের টেকনাফের পরে যে বান্দরবান সীমান্ত, এটা খুব দুর্গম এলাকা। সেখানে আমাদের যেসব বিওপি রয়েছে, সেগুলোর একটি থেকে আরেকটির দূরত্ব অনেক বেশি। তিনি বলেন, আমরা মনে করি মিয়ানমার তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য নানা ধরনের যুদ্ধে জড়িত হয়েছে। এটা তাদের নিজেদের সমস্যার জন্য। আমরা এখনও সঠিকভাবে জানি না তারা কার সঙ্গে গোলাগুলি করছে, কিংবা কাকে তারা প্রতিহত করছে। আমরা যেটুকু শুনেছি, আরাকান আর্মির সঙ্গে তাদের (মিয়ানমার) বিরোধ। সেই বিরোধের জের ধরেই তারা গোলাগুলি করছে। তার মধ্যে দুই একটি আমাদের সীমান্তের ভেতরে অথবা সীমান্তের কাছাকাছি এসে পড়ছে। এতে একজন নিহত হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code