কাবুলে মার্কিন হামলায় নিহতদের কেউ জঙ্গি ছিল না : নিউ ইয়র্ক টাইমস

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র গত ২৯ আগস্ট সর্বশেষ আফগানিস্তানে হামলা চালিয়েছিল। সে সময় তারা বলেছিল, হামলায় কাবুল বিমানবন্দর এলাকায় আইএস-কে’র প্রধান মার্কিন ড্রোন হামলায় মারা গেছেন। তবে নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে দেখা গেছে, নিহতদের কেউ জঙ্গি ছিল না।

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে দেখা যায়, আইএস জঙ্গি নয়; বরং মার্কিন ড্রোন এক ত্রাণকর্মীর ওপর আঘাত হেনেছে। নিহত ৪৩ বছর বয়সী গাড়িচালক জেমারি আহমাদি। তিনি যুক্তরাষ্ট্রের একটি ত্রাণ সংস্থার দীর্ঘদিনের কর্মী। তার গাড়িতে কোনো বিস্ফোরক দ্রব্যও পাওয়া যায়নি। সেদিনের মার্কিন ড্রোন হামলায় শুধু আহমাদিই নিহত হননি। তার স্বজনরা জানিয়েছেন, ওই হামলায় তাদের পরিবারের সাত শিশুসহ মোট ১০ জন নিহত হয়েছেন।

Manual1 Ad Code

ভিডিওতে আহমাদিকে তার গাড়ির পেছনে পানির জার তুলতে দেখেছে, যেগুলো পরিবারের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন, গাড়িটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বোমা বহন করা হচ্ছে এবং এটি কাবুল বিমানবন্দরে অবস্থানরত মার্কিন সৈন্যদের জন্য হুমকি।

Manual1 Ad Code

গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দর এলাকায় আত্মঘাতী হামলা চালায় আইএস-কে। ওই হামলায় মৃত্যু হয় অন্তত ১৭০ জন আফগান এবং ১০ আমেরিকানের। ২৯ আগস্ট এর পাল্টা জবাব দেয় আমেরিকা। কিন্তু সপ্তাহ ঘুরতেই জানা গেছে, হামলায় আইএস-কের যে প্রধানের মৃত্যুর দাবি জানিয়েছিল আমেরিকা, তখন তিনি বহাল তবিয়তেই ছিলেন। আমেরিকার ওই ড্রোন হামলায় মৃত্যু হয়েছে আমেরিকারই এক সহযোগী আফগানের।

Manual4 Ad Code

এ ঘটনায় অস্বস্তিতে পড়েছে বাইডেন প্রশাসন। তবে এ ঘটনা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের তদন্ত প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code