রবিউলের ৫ উইকেটে ঢাকার জয়, আবারও ব্যর্থ সাকিব!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: স্পিনার রবিউল ইসলামের ৫ উইকেটে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে জেমকন খুলনাকে ২০ রানে হারাল বেক্সিমকো ঢাকা। এই জয়ে প্লে অফ নিশ্চিত হলো তাদের। মিরপুর স্টেডিয়ামে ঢাকার দেয়া ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতে খুলনা জেমকন ইনিংস থেমে যায় ১৫৯ রানে। শুরুতে মাত্র ৮ রানেই উইকেট হারায় দলটি। জাকির হাসান আউট হন মাত্র ১ রান করে। অন্যপ্রান্তে জহুরুল ইসলাম টিকে গেলেও ৮ রান করা সাকিব আল হাসানের উইকেট হারায় খুলনা। বিভিন্ন পজিশনে ব্যাট করেও রান পাচ্ছেন না নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফেরা সাকিব। তবে জহিরুল ৩৬ বলে ৫৩ রানের অসাধারণ এক ইনংস উপহার দেন। কিন্তু অন্যপ্রান্তে ২৩ রান করা অধিনায়ক মাহমুদুল্লাহর উইকেট  হারালে চাপে পড়ে খুলনা। সেখান থেকে আর বের হতে পারেনি দলটি। শেষের দিকে শামিম হোসেন ৯ বলে ২৪ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিলনা। তিন ওভার তিন বল করা রবিউলের পাঁচ উইকেট এসেছে মাত্র ২৭ রানে। এরমধ্যে রয়েছে সাকিবের উইকেটও।

Manual5 Ad Code

ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে ঢাকা। দলের হয়ে ভাল সূচনা করেন মোহাম্মদ নাঈম ও সাব্বির রহমান। নাঈম ৩৬ রান করে আউট হন। তবে সাকিবের এক ওভারেই মারেন চারটি ছক্কা। সাব্বিরের ব্যাট থেকে আসে ৫৬ রান। তিনটি ছয় ও ৫ টি চার ছিল সাব্বিরের ৩৮ বলের ইনিংসে। এরসঙ্গে আল আমিনের ৩৬ আর ১৪ বলে আকবর আলীর ৩১ রান যোগ হলে ভাল স্কোর দাঁড় করায় বেক্সিমকো ঢাকা। খুলনার শহীদুল ইসলাম পান দুই উইকেট। মাশরাফি বিন মুর্তজাও এদিন  ২৬ রান দিয়ে নেন এক উইকেট।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code