রাজধানীর মাতুয়াইলে বাসে আগুন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

অনলাইন নিউজ ডেস্ক:

Manual2 Ad Code

বিএনপির ডাকা তৃতীয় ধাপের অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মাতুয়াইল এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

Manual4 Ad Code

বৃহস্পতিবার ( ০৯ নভেম্বর ) সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস আ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

তালহা বিন জসিম বলেন, মাতুয়াইল মাদ্রাসা বাজার রোড এলাকায় আসিয়ান পরিবহনের ওই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ।

Manual1 Ad Code

এদিকে আগামী রোববার থেকে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code