রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনার উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছিল। আজ বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

Manual1 Ad Code

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, হাসপাতালে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আগের দিনের চেয়ে বাড়েনি। তিনি আরও বলেন, হাসপাতালের অতিরিক্ত রোগীদের জন্য আজ থেকে ১ নম্বর ওয়ার্ডের ৩২টি বেডে করোনা রোগী স্থানান্তর করা হবে।

Manual6 Ad Code

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে যে আটজন রোগী মারা গেছেন, তাঁদের মধ্যে আইসিইউতে ছিলেন তিনজন, ২৫ নম্বর ওয়ার্ডে দুজন ও ২২, ২৯ ৩৯ নম্বরে একজন করে ছিলেন। মারা যাওয়া আটজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন ও রাজশাহীর পাঁচজন রয়েছেন।এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৩৫ জন।

Manual5 Ad Code

এর মধ্যে রাজশাহীর ১৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯, নওগাঁর ৩, নাটোরের ৪, মেহেরপুরের ১ ও চুয়াডাঙ্গার ১ জন রয়েছেন। এ নিয়ে আজ বুধবার সকাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৭। এর মধ্যে রাজশাহীর ১৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০২, নওগাঁর ১৩, নাটোরের ১৭, পাবনার ৩ ও কুষ্টিয়ার ৩ জন। আইসিইউতে আছেন ১৭ জন রোগী। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহীর রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code