রাজাপুর ঔষধ সরবরাহ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

রাজাপুর (ঝালকাঠি) :
ঝালকাঠির রাজাপুরে ইসলামিয়া ফার্মেসি ও সোহাগ ক্লিনিক করোনা ভাইরাসের কারনে স্বল্পমূল্যে ঔষধ বিক্রয় করায় তাদের প্রতিষ্ঠানে স্থানীয় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঔষধ কোম্পানি গুলোকে চাপ প্রয়োগ করে ঔষধ সরবরাহ বন্ধ রাখার অভিযোগ। ঔষধ বন্ধ রাখার প্রতিবাদ এবং আহসান হাবিব সোহাগসহ ৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় সাধারন জনতা ও সচেতন মহল এর ব্যানারে রাজাপুর থানার সম্মুখে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। বিক্ষোভ ও মানববন্ধনে মুক্তিযোদ্ধা,জন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ মিলে প্রায় ৫ শতাধীক মানুষ অংশনেয়।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লা, বীরমুক্তিযোদ্ধা মোঃ মানিক জমাদ্দার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান ডেজলিং তাদুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন মৃধা, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল উসলান জুয়েল, হুমায়ুন কবির হিমু প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসি থেকে এ উপজেলার মানুষসহ পার্শ¦বর্তী উপজেলা গুলোর মানুষও উপকৃত হচ্ছে। একটি কুচক্রীমহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দ্যেশে বার বার সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মিসির বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এই ষড়যন্ত্রকারীদে প্রতিহত করতে আজ উপজেলা বাসী জেগেছে। অতিসত্ত্বর সোহাগ ক্লিনিক ও ইসলামিয়া ফার্মেসিতে ঔষধ কোম্পানি গুলো তাদের ঔষধ সরবরাহ করার এবং সাংবাদিক মোঃ আহসান হাবিব সোহাগসহ ৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার এর হাতে স্মারক লিপি প্রদান করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code