রাজি নন সাবিনাসহ ১৮ বিদ্রোহী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual5 Ad Code

পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না সাবিনাসহ ১৮ ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) তাদের রাজি করাতে পারেনি।

Manual7 Ad Code

সেই ডামাডোলের মাঝেই নতুন করে কেন্দ্রীয় চুক্তির ব্যাপারটি চূড়ান্ত করেছে বাফুফে। সেখানে সবাইকে আনতে চাইলেও এখন পর্যন্ত বিদ্রোহী ফুটবলাররা সায় দেননি।

Manual2 Ad Code

তবে সাবিনারা রাজি না হলেও ক্যাম্পে থাকা অন্য ৩৬ ফুটবলার সোমবার ঠিকই কেন্দ্রীয় চুক্তিতে চলে এসেছেন। আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরও করেছেন আফঈদা-আকলিমারা। বাফুফে সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কেন্দ্রীয় চুক্তি বলতে বহু দিনের আলোচিত মাসিক বেতনের আওতায় চলে এসেছেন নারী ফুটবলাররা। জানুয়ারির মাঝামাঝি থেকে এটা কার্যকর হচ্ছে।

এতে আপাতত পরিষ্কার যে আরব আমিরাতের বিপক্ষে সাবিনারা কেউ থাকছেন না। নতুনদের নিয়ে খেলতে হবে পিটার বাটলারকে।

সাবিনারাও এটা অবগত, অন্য খেলোয়াড়রা চুক্তিতে স্বাক্ষর করেছেন। তবে এ নিয়ে তাদের মধ্যে কোনও ভ্রূক্ষেপ নেই। আগের মতো বাটলার বয়কট মিশনে অটল আছেন তারা।

Manual7 Ad Code

যদিও তাদের পথ এখনও বাফুফে খোলা রেখেছে। সাবিনাদের জন্য অপেক্ষা করবে ফুটবল ফেডারেশন। সব মিলিয়ে ৫৫ জন ফুটবলারকে কেন্দ্রীয় চুক্তিতে আনতে চায় তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code