রাব্বি হত্যা, একটি প্রাণের ক্ষয় ও নানা প্রশ্ন।।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সাইফুর রহমান কায়েস:- চুনারুঘাট কি তবে তার রক্তাক্ত কালিমা কক্ষনো ঘুচাতে পারবেনা? মাদকের বলি কিশোর রাব্বি। কি হচ্ছে এইসব?

Manual8 Ad Code

ঘটনার বিবরণে জানা যায় মাদক চোরাচালান ঠেকাতে গিয়ে কামাল মিয়া নামীয় মাদক ব্যবসায়ীদের হাতে ছুরিকাহত হয়ে চিকিৎসা নিতে গিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।
একটি মৃত্যু ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাজেউন পাঠ করলেই কি সমাজের, প্রশাসনের, পুলিশের দায়িত্ব শেষ হয়ে যায়? নাকি করোনাকাল বলে তারা সবাই পার পেয়ে যাবেন? এযাবৎ চুনারুঘাট উপজেলার নানা প্রান্তে ঘটে যাওয়া কোনো হত্যারই বিচার হয় নি। যা হয়েছে তা বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছুই নয়।
চুনারুঘাট একটি সীমান্তবর্তী উপজেলা বিধায় এই অঞ্চলটি চোরাচালানকারীদের স্বর্গরাজ্য। খুব সহজেই মাদকসহ অন্যান্য পণ্য প্রবেশ করে কোনো প্রকার বাধা ছাড়াই। কিন্তু সীনান্তে যে বিজিবি রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভালের দায়িত্ব যে পুলিশের তারা কি করছেন? তারা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন নেন। প্রতিদানে কি তারা আমাদেরকে মমদুরী সমাজ উপহার দেবেন? আমাদের সন্তানদের লাশ ঈদের উপহার হিসাবে পাঠাবেন?
আমাদের প্রিয়তমা মুখগুলি একের পর এক খুনের শিকার হবেন আর আমরা মুখ বুজে সইবো তা হতে পারে না। কিছুদিন পর সবকিছু টাকা আর ক্ষমতার রাজনীতির ফেরে ম্যানেজ হয়ে যাবে তাতো মেনে নেয়া যায় না। কিন্তু যে বাবা পুত্র হারালেন, যে মা পুত্র হারালেন, যে ভাই তার ভাই হারালো,যে বোনটি তার ভার ভাই হারালো, যে বোন তার স্বামী অতীতে হারালেন তাদের শূণ্যতা কি করে পূরণ হবে? এই সমাজ কিভাবে রক্তের দাগ মুছে ফেলবে? নাকি সবকিছুই ভুলে গিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে?
আনাদের প্রজন্ম কি বেড়ে উঠবে মাদকাসক্তি নিয়ে? চোরাচালানকারী হয়ে কি আমাদের সন্তানেরা সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে? একটি বিচারহীন সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে উঠবে?
আমি ক্ষুদ্র মানুষ বলে হাতপা গুটিয়ে বসে থাকলে চলবে না। প্রতিবাদের মিছিলে আমাকেও শামিল হতেই হবে। আমার কণ্ঠ কেউ রোধ করতে পারবে না। এই মিছিলে সবাইকেই শামিল হতে হবে। নইলে আজ রাব্বি,বিগত দিনে আকল মিয়া,চুন্নুমিয়া, তন্ময়, কাল আমি এবং পরশু আপনি এবং আপনারা হত্যার শিকার যে হবেন না এর কোনো গ্যারান্টি নাই। তাই সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আসুন সবাই মিলে সম্মিলিতভাবে সকল হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাই।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code