রামপালে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি (এনডিডি) বিষয়ক কর্মশালা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

রামপাল (বাগেরহাট):
রামপালে বুধবার সকাল ১০টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি’র আয়োজনে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি বিষয়ক এক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্কশপে শিশুদের প্রতিবন্ধী হওয়ার কারন, ধরন, আচারন ও প্রতিবন্ধি সমস্যা সমাধানের বিভিন্ন বিষয়ে আলোঅকপাত করা হয়। দিনব্যাপি এ ওয়ার্কশকে জানানো হয় যে, সাধারনত জেনেটিক সমস্যার কারনে মূলত একটি শিশু প্রতিবন্ধি বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হিসেবে জন্ম নেয়। এছাড়া পরিবেশগত কারনে ও একটি শিশু প্রতিবন্ধি হতে পারে। প্রতিবন্ধি শিশুরা সাধারনত অপরের চোখে চোখ রেখে কথা বলতে পারেনা, একই কাজ বারবার করে, একই কথা বারবার বলে থাকে, নিজেদের আনন্দ বা দুঃখ প্রকাশ করতে পারেনা, অপরের আনন্দ বা কষ্টে ও তারা প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারেনা , অপরের কথাকে ভ্রক্ষেপ করেনা , খাবার বা পছন্দের ক্ষেত্র একটি বিশেষ খাবার বা রং বা একটি বিশেষ জামা পছন্দ করার প্রবনতা থাকে বলে জানানো হয়। ওয়ার্কশপে আরো জানানো হয় যে, সরকার বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর অধিকার সংরক্ষনের জন্য ২০১৩ একটি আইন প্রনয়ন করেছে। সে আলোকে দেশে ১২শ্রেনীর প্রতিবন্ধি রয়েছে বলে জানানো হয়। এ বিশেষ চাদিদা সম্পন্ন জনগোষ্ঠী যেন পরিবারের জন্য বোঝা না হয় ,সে জন্য সরকার তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা পদ্ধতি ও এর প্রয়োগ সম্পর্কে ও ধারনা দেয়া হয় কর্মশালাতে।
উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক সেখ মোয়াজ্জেম হোসেন। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন ডা. পলাশ ও টিচার্স প্রশিক্ষন কলেজের শিক্ষা ও উন্নয়ন বিষয়ের শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহামান সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা বৃন্দ, ইউপি চেয়ারম্যান সরদার আঃ হান্নান , উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আকবর আলী, রামপাল প্রেসক্লাবের সভাপতি হাওলাদার আঃ হাদি ও সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি, মসজিদের ইমাম ও নির্বাচিত বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code