রাশিয়া থেকে তেল-গ্যাস আনার কারণ যুক্তরাষ্ট্রকে জানাল ভারত

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিওকলে সোমবার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ভার্চুয়াল বৈঠকে সোমবার (১১ এপ্রিল) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীও যোগ দেন। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনার ব্যাখ্যা দেন যুক্তরাষ্ট্রকে। খবর আনাদোলুর।

Manual3 Ad Code

এস জয়শঙ্কর বলেন, দেশের অর্থনীতি চাঙা রাখতে জ্বালানির সরবরাহ অব্যাহত রাখতে হবে। এ মুহূর্তে হঠাৎ করে ইউরোপ থেকে জ্বালানি আনা খুবই ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। এ কারণে রাশিয়া থেকে ভারত কম মূল্যে অপরিশোধিত তেল আমদানি করছে। দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত রাখতে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে।

ভারত, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে যুক্তরাষ্ট্র কোয়াড নামে একটি জোট গঠন করেছে। এই জোটে থাকা দেশগুলোর মধ্যে ভারত ছাড়া বাকি সব দেশ রাশিয়ার তীব্র সমালোচনা করেছে। এ নিয়ে মার্কিন সমালোচনার মধ্যে পড়ে ভারত। অবশেষে সোমবার বিষয়টি খোলাসা করে বলল ভারত।

এ ছাড়া বৈঠকে বাইডেনকে মোদি বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বারবার অনুরোধ করেছেন তারা যেন সরাসরি আলোচনায় বসেন।

তাছাড়া বাইডেনের সঙ্গে আলোচনায় মোদি বলেন, রাশিয়া-ইউক্রেনের দ্বন্দ্ব উদ্বেগজনক। তিনি নিরীহ বেসামরিক লোকদের হত্যারও নিন্দা জানিয়েছেন।

Manual7 Ad Code

মোদি এ ব্যাপারে বাইডেনকে বলেন, আমরা আশা করি চলমান আলোচনা রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি নিয়ে আসবে। তাছাড়া আমরা ইউক্রেনের জনগণের নিরাপত্তা ও অব্যাহত মানবিক সাহায্যের বিষয়ের ওপর জোর দিচ্ছি।

মোদি-বাইডেনের এই সংলাপ সম্পর্কে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, এটি একটি গঠনমূলক বৈঠক ছিল, যা ফলপ্রসূ হবে। হোয়াইট হাউজ এই আলোচনাকে বিরোধপূর্ণ বৈঠক হিসাবে দেখছে না।

উল্লেখ্য, ইউক্রেনের যুদ্ধের পরে রাশিয়ান সংস্থাগুলির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার পরে রাশিয়ার কাছে থেকে ভারত কমপক্ষে ১৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে। যা সময়ের বিবেচনায় গত বছরের তুলনায় অনেক বেশি। ২০২১ সালে প্রায় রাশিয়া থেকে ১৬ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছিল ভারত।

Manual4 Ad Code

সূত্র : আনাদোলুর

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code