রাশিয়া হামলা চালালে এর সুস্পষ্ট জবাব দেয়া হবে : প্রেসিডেন্ট বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন নেতা ভলোদমির জেলেনস্কিকে পুনরায় আশ্বস্ত করে বলেছেন, রাশিয়া যদি হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র এর সুস্পষ্ট জবাব দেবে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

Manual1 Ad Code

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের প্রেক্ষিতে বাইডেন টেলিফোনে জেলেনস্কিকে জানিয়েছেন, মস্কো যদি হামলা চালায় তবে ওয়াশিংটন এবং এর মিত্ররা এর চুড়ান্ত জবাব দেবে।

এদিকে জেলেনস্কিকে আশ্বস্ত করার কয়েক দিন আগে বাইডেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন, মস্কো কোন হামলা চালালে এর পরিণাম হবে ভয়াবহ।

Manual5 Ad Code

এদিকে বাইডেনের সাথে কথা বলার পর জেলেনস্কি এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের অটুট সমর্থনের প্রশংসা করেছেন।
ইউক্রেন সংকট নিয়ে জেনেভায় আগামী ৯ ও ১০ জানুয়ারি উচ্চ পর্যায়ের রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনায় বসছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখ সৈন্যের সমাবেশ ঘটিয়েছে। পুতিন ইতোমধ্যে ২০১৪ সালে ক্রিমিয়া দখলে নিয়েছে। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
রাশিয়া এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code