রাষ্ট্রীয়ভাবে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

গৌরীপুরে বিক্ষোভ
গৌরীপুর (ময়মনসিংহ) :
ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বুধবার (২৮ অক্টোবর) ময়মনসিংহের গৌরীপুরে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরীপুর বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ঐতিহাসিক শহীদ হারুণ পার্কে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি মুফতি মোঃ নাজিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আবুল কালাম। ফ্রান্সের পণ্য বর্জন ও দূতাবাস বন্ধসহ বিচার দাবিতে বক্তব্য রাখেন বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ মুস্তাকীম, রামগোপালপুর জামিয়া রাহমানিয়ার খতিব মাওলানা মোঃ বেলাল হুসাইন, শ্যামগঞ্জ রেলওয়ে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুস সালাম, গোলকপুর নুরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মোঃ ফরিদ আহমাদ, রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মুফতি মোঃ জুনাইদ হুসাইন, আরকে উচ্চ বিদ্যালয় জামে মসজিদের খতিব হাফেজ মোঃ ফয়জুর রহমান, ইত্তেফাকুল গৌরীপুর পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আইন উদ্দিন, উপজেলা মসজিদের খতিব মাওলানা মোঃ আতাহার আলী, ভাংনামারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ যুবায়ের আহম্মদ, সহনাটীর সভাপতি মাওলানা মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সুলতান মাহমুদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code