রুমানা-সুপ্তাদের ধারণা পাল্টে গেলো

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অতি সম্প্রতি নতুন আম্পায়ারদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোর কোর্স আয়োজন করেছিল। যেসব আম্পায়ার বিসিবির এই কোর্সে টিকে গেছেন, তাদের সনদপত্র প্রদান অনুষ্ঠান হয় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া ব্লকে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার জন্য অপেক্ষায় ছিলেন উপস্থিত তরুণ আম্পায়াররা। তাদের মধ্যেই হুট করে খুঁজে পাওয়া গেলো জাতীয় দলের তিন ক্রিকেটারকে। জাতীয় দল থেকে অবসর না নিলেও যারা আম্পায়ারিং কোর্স সম্পন্ন করেছেন।

Manual3 Ad Code

জাতীয় দলের ব্লেজার গায়ে বসে আছেন নারী দলের তিন ক্রিকেটার রুমানা আহমেদ, শারমিন আক্তার সুপ্তা ও শামীমা সুলতানা। আম্পায়ারিং এর কোর্সে অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন তারাও। ছেলে-মেয়ে মিলিয়ে ৯৮ জন কোর্সে উত্তীর্ণ হন। সুপ্তা তাদের মধ্যে দ্বিতীয় হয়েছেন। আন্তর্জাতিক ম্যাচে তারা তিনজন একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন। আজকে তিন জন একসঙ্গে আম্পায়ারিং কোর্সও করলেন।

Manual5 Ad Code

মূলত খেলোয়াড়ি জীবন শেষেও ক্রিকেটের সঙ্গে জুড়ে থাকা আর খেলার নিয়ম কানুনগুলো আরেকটু ভালো করে বোঝার জন্যই দুই ক্রিকেটার অংশ নিয়েছেন ৫ দিনের এই কোর্সে।

সুপ্তা জানালেন, ‘আমাকে ফাহিম স্যারসহ (নাজমুল আবেদীন ফাহিম) অনেকেই বলেছিলেন খেলার বাইরেও খেলাসংক্রান্ত এসব কোর্স করে রাখার জন্য। ওই সময়টায় ফাঁকা ছিলাম, তাই করে নিয়েছি। অনেক কিছু জানতে পেরেছি। বিশেষ করে ডেড বল, রানআউট এসব ব্যপারে অনেক কিছু আছে, যা আমরা অনেকদিন ধরে খেলেও জানতে পারিনি। খেলা ছাড়ার পরও ক্রিকেটের সঙ্গে থাকা যাবে, সেরকম একটা ভাবনা তো আছেই। এর বাইরেও নিয়মগুলো ভালোভাবে জানা থাকলে খেলোয়াড় হিসেবেও এই জ্ঞানটা আমাকে সাহায্য করবে।’

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code