শচীনের সেই কথার প্রেক্ষিতে আইসিসি নিয়ম তাহলে বদলাচ্ছে

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual5 Ad Code

ক্রিকেটের নিয়ম ঘন ঘন বদলায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। অনেক সময় বোর্ড সদস্যদের কোনো নিয়ম পছন্দ না হলে সেটা পরিবর্তনের সুপারিশ করা হয়। ক্রিকেটের অভিভাবক সংস্থা এবার একটি নিয়ম বদলাতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ওয়ানডেতে প্রতি ইনিংসে দুই প্রান্তে দুটি নতুন বলে খেলা হচ্ছে অনেক দিন ধরেই। এবার জিম্বাবুয়েতে চলমান আইসিসির বোর্ড সভায় এই নিয়মের পরিবর্তন করার সুপারিশ করা হয়েছে বলে ক্রিকবাজের আজকের এক প্রতিবেদনে জানা গেছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, ইনিংসের শুরুতে প্রথম দিকে নতুন দুই বলেই খেলা হবে। কিন্তু ২৫ ওভারের পর বাকি ইনিংস একটি বলেই খেলা হবে। কোন বল বোলিং দল ঠিক করবে যে কোন বলটি রাখা হবে।এভাবে অন্তত একটা বল ম্যাচের শেষদিকে ২৫ এর বেশি ওভার খেলা যাবে। তাতে রিভার্স সুইং সম্ভব হবে।

Manual2 Ad Code

বর্তমানে প্রতিটি ইনিংসে দুই প্রান্ত থেকে দুটি নতুন বলে বোলিং শুরু করা হয়। তাতে একেকটি বল দিয়ে ২৫ ওভার করে বোলিং করা হয়। ফলে বলটি বেশি পুরনো হয় না। রিভার্স সুইং পেতে বোলারদের যে একটু বেগ পেতে হয় সেটা শচীন টেন্ডুলকার আগে থেকেই অনুমান করতে পেরেছিলেন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি অনেক আগেই বলেছিলেন, ‘ওয়ানডেতে দুই নতুন বল থাকলে একটা ঝামেলা পেকে যায়। রিভার্স সুইয়ের জন্য বলগুলো পর্যাপ্ত সময় পায় না। ডেথ ওভারের জন্য অপরিহার্য রিভার্স সুইং আমরা অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি না।’

Manual4 Ad Code

সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি অনেক গবেষণা করেছে দুই নতুন বলে খেলার ব্যাপারে। আগে দেখা যেত, ওয়ানডেতে ৩৫ ওভারের মধ্যেই সাদা বলের রং পরিবর্তন হতো। এমনকি আকৃতিও বদলে যেত। ইনিংসের মাঝে আম্পায়ার বল পরিবর্তন করতে বাধ্য হতেন।

Manual5 Ad Code

দুটি নতুন বলে বোলিংয়ের নিয়মেই যে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে, তা কিন্তু নয়। আইসিসির কাছে টেস্টে ‘টাইমার থিউরি’ চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রতি ওভারের মধ্যে সর্বোচ্চ ৬০ সেকেন্ড বিরতি দেওয়া হবে। টেস্টে দিনে ৯০ ওভার নিশ্চিত করতেই মূলত এমন ভাবনা। সীমিত ওভারের ক্রিকেটে আগে থেকেই টাইমার চালু আছে।

ছেলেদের টি-টোয়েন্টি সংস্করণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের ভাবনাও রয়েছে আইসিসির। ২০২৮ সাল থেকে হতে পারে ছেলেদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে দুই বছর আগে থেকেই। ২০২৩,২০২৫ দুটি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেই ভারত চ্যাম্পিয়ন হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code