

ডেস্ক নিউজ, ঢাকা: বেলারুশের স্বাস্থ্য মন্ত্রণালয় রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন স্পুটনিক ভি-কে নিবন্ধন দিয়েছে। এর ফলে রাশিয়ার বাইরে প্রথম কোনও দেশ এই ভ্যাকসিনকে নিবন্ধন দিলো। সোমবার রুশ বিনিয়োগ তহবিল রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এই তথ্য জানিয়েছে। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশে ১ অক্টোবর থেকে স্পুটনিক ভি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। এরই মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত পর্বের তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করা হয়েছে। রাশিয়াতে স্পুটনিক ভি ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। শুক্রবার স্টার সিটির মহাকাশচারী ও কর্মীদের এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এদিন স্পুটনিক ভি ভ্যাকসিন নেওয়া প্রথম দুই ব্যক্তি হলেন মহাকাশচারী নিকোলাই চুব ও ওলেগ আর্তেমেয়েভ।