রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি ইউক্রেনের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। রবিবার কিয়েভের দক্ষিণে ওবুখিভ এলাকায় নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। কিয়েভের সামরিক প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে এ ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউক্রেনের সামরিক বাহিনীর অস্ত্র ও গোলাবারুদবাহী একটি উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরের কাছে বিমানটি ভূপাতিত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code