রুশ প্রতিরক্ষামন্ত্রীর সেই দাবি নাকচ করে দিল ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ প্রতিরক্ষামন্ত্রীর সেই দাবি নাকচ করে দিল ইউক্রেন
রুশ বাহিনী ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সর্বশেষ প্রধান ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত শহর লিসিচানস্ক নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তবে ইউক্রেন তার সেই দাবি নাকচ করে দিয়েছে। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইউরি সাক বিবিসিকে বলেন, লিসিচানস্ক শহরটি রাশিয়ান বাহিনীর ‘পুরো নিয়ন্ত্রণে’ নেই। তবে রাশিয়ার স্থল বাহিনী ‘শহরটিতে অবিরাম আক্রমণ’ করার কারণে সেখানকার পরিস্থিতি নাজুক বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code