রেকর্ড বৃষ্টিপাতে হংকংয়ে ভয়াবহ বন্যা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: অতি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যার সঙ্গে লড়াই করছে হংকং। ১৪০ বছরের মধ্যে এমন ভয়াবহ বৃষ্টিপাত হয়নি সেখানে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) হংকংয়ের রাস্তা ও পাতাল রেল স্টেশনগুলো পানির নিচে ডুবে গেছে। কর্মকর্তারা স্কুল ও অফিস বন্ধ করে দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

জরুরি পরিষেবা বলেছে, ১০০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি ও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে বৈরী আবহাওয়া জন্য সতর্কতা জারি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, সড়কগুলোতে নদীর মতো পানি রয়েছে। পানি থেকে রক্ষা পেতে অনেকে গাড়ি ও উঁচু স্থানে উঠছেন। কিছু কিছু স্থানে মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে। কিছু এলাকায় বন্যার পানি কয়েক মিটার উঁচু হয়ে পাতাল রেল স্টেশনের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে।

বৃহস্পতিবার ঘণ্টায় ৭০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। তাই কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। হংকং অবজারভেটরি সেই রাতে প্রতি ঘণ্টায় ১৫৮.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। যা ১৮৮৪ সালে রেকর্ড নথিবদ্ধ করা শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।

Manual5 Ad Code

শহরটির গুরুত্বপূর্ণ হারবার টানেল প্লাবিত হয়েছে। বৃষ্টির কারণে হংকং-এর পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। এর ফলে মহাসড়ক বন্ধ করে রাখা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code