নিউজ ডেস্কঃ রোটারি ক্লাব অব সিলেট স্টারের উদ্যোগে এতিমখানায় শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) নগরীর সাদাটিকরস্থ মারকাজুল কুরআন মাদ্রাসায় এ কর্মসূচি পালন করা হয়। মাদ্রাসার এতিমখানার ছাত্রদের মাঝে এই শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ডেপুটি গভর্নর পিপি সাহেদ আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট স্টারের চার্টার প্রেসিডেন্ট আবদুল্লাহ আল জাকির, ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট রোমেন খান, ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ আল আজিম, প্রেসিডেন্ট ইলেক্ট হাবিবুর রহমান ও ক্লাবের সদস্যবৃন্দ।

Manual8 Ad Code