রোহিঙ্গাদের জন্য ৬০ কোটি ডলার দিচ্ছে দাতাগোষ্ঠী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তার জন্য আন্তর্জাতিক দাতাগোষ্ঠী ৬০ কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত ভার্চুয়াল কনফারেন্সে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২০ সালে রোহিঙ্গাদের সহায়তার জন্য ১০০ কোটি ডলারের ফান্ড তৈরির লক্ষ্যমাত্রা ছিল। তবে লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম সংগৃহীত হয়েছিল।

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার ঘোষিত তহবিলের সবচেয়ে বড় জোগানদাতা যুক্তরাষ্ট্র। দেশটি নতুন ফান্ডে ২০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর বাইরে ইউরোপীয় ইউনিয়ন ১১ কোটি ৩০ লাখ এবং ব্রিটেন ছয় কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া আরও কয়েকটি দেশ এই তহবিলে অর্থের জোগান দেবে।

Manual5 Ad Code

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্দি বলেছেন, ‘মানবিক আহ্বানে সাড়া দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় মোট ৫৯ কোটি ৭০ লাখ ডলারের তহবিল সরবরাহের শক্তিশালী প্রতিশ্রুতি দিয়েছে।’

Manual6 Ad Code

মিয়ানমারের সেনা অভিযানের মুখে প্রাণে বাঁচতে ২০১৭ সাল থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে। এ পর্যন্ত সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code