রৌমারী সীমান্তে গরু ব্যবসায়ীকে নিয়ে গেছে বিএসএফ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম :
কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টা পাড়া সীমান্তে এক বাংলাদেশেী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
বিজিবি জানায়, সোমবার ভোর রাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬০ এর কাছে ১৫ থেকে ২০ জনের একটি দল গরু আনতে যায়। এসময় বিএসএফর ধাওয়া খেয়ে বাকীরা পালিয়ে আসলেও হজরত আলী(৪৮) কে ধরে নিয়ে যায় ঝালরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। আটক হজরত আলীর বাড়ী উপজেলার শৌলমারী ইউনিয়নের লাউয়াবাড়ী গ্রামে।
৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এস এম আজাদ জানান, আটক বাংলাদেশীকে ফিরিয়ে আনতে বিএসএফ’র সাথে যোগাযোগ চলছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code