লকডাউন শিথিলের পর ইউরোপে করোনার পুনরুত্থান হচ্ছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: লকডাউন শিথিলের মাসখানেকের মাথায় ইউরোপের বিভিন্ন অঞ্চলে, অন্তত ৩০টি দেশে করোনা আক্রান্তের সংখ্যা পুনরায় বাড়তে শুরু করেছে বলে সতর্কতা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। শুক্রবার বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এক সংবাদ সম্মেলনে হুর আঞ্চলিক পরিচালক ডক্টর হান্স হেনরি ক্লুজ জানান, সম্প্রতি সুইডেন, আরমেনিয়া, আজারবাইজান, ইউক্রেন, কসোভো, মলদোভা, উত্তর মেসিডোনিয়াসহ ইউরোপের ১১টি অঞ্চলে করোনা ভাইরাস সংক্রমণের খুব তাৎপর্যপূর্ণ পুনরুত্থান ঘটেছে। অন্তত ৩০টি দেশে সার্বিক করোনা সংক্রমণ বেড়েছে। এর মধ্য দিয়ে লকডাউন শিথিলের ফলে করোনার সংক্রমণ বাড়বে, পূর্বে ঘোষিত তার এমন আশঙ্কা সত্যে পরিণত হয়েছে বলে জানান তিনি। বর্তমান পরিস্থিতি তুলে ধরতে হান্স বলেন, সম্প্রতি প্রতিদিনই প্রায় ২০ হাজার করে নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে এবং প্রায় ৭শ করে মানুষ মারা যাচ্ছে। গত ২ সপ্তাহে ইউরোপের বেশিরভাগ দেশেই করোনা সংক্রমণের মাত্রা বেড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code