লন্ডনে আলতাব আলী পার্কে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual8 Ad Code

১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামস পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। ১৪ই ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সন্ধ্যায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে আলোক প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদনের আয়োজন করেএকাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখা।

সংগঠনের সাধারণ সম্পাদক রুবি হকের পরিচালনায় এবং সভাপতি সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম। আয়োজনের শুরুতে রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম ও নির্মূল কমিটির সদস্যরা শহীদ মিনারে ফুল দিয়ে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম বলেন, বাঙালী জাতীর ইতিহাসে সব থেকে কলঙ্কজনক দিন এইটি। পাকিস্তানী হানাদান বাহিনী যখন তাদের পরাজয় নিশ্চিত দেখলো তখন তারা আমাদের বাঙালীর শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিলো। তাদের শূণ্যতা আমরা এখনও অনুভব করি। তাদের হারানোর কারনে আমাদের যে অপূরনীয় ক্ষতি হয়েছে তা জাতি সব সময় অনুভব করে। এই সময় তিনি শহীদদের এই ত্যাগ যেন আমরা না ভুলি ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাই একত্রিত ভাবে কাজ করার আহ্বান জানান ।

Manual4 Ad Code

অন্যদিকে যুক্তরাজ্য নিমূল কমিটির এই আলোর সমাবেশে সব বক্তারাই যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশে মৃত্যুদণ্ড পাওয়া ব্রিটেনে অবস্থানরত চৌধুরী মঈনউদ্দিন কে দেশে ফিরিয়ে নিয়ে তাকে বিচার বিভাগের সম্মুখীন করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান।

Manual6 Ad Code

আয়োজনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, নির্মূল কমিটির সহ সভাপতি হরমুজ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, শহীদ পরিবারের সদস্য প্রশান্ত পুরকায়স্থ, জাসদের সহ সভাপতি মুজিবুল হক মনি, নির্মূল কমিটির সাবেক সভাপতি সোনাহর আলী, নির্মূল কমিটির কার্যকরী সদস্য মুনিরা পারভিন, সাংবাদিক শামসউজ্জোহা, হিউম্যান ফার্স্ট এর অজান্তা দেব রয় সহ আরও অনেকে।

এছাড়া আরও উপস্থিন ছিলেন, নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যকরী সদস্য আনসার আহমেদ উল্লাহ্, আইনজীবী এ করিম, নির্মূল কমিটির সাবেক সহ সভাপতি মাহফুজা তালুকদার, নির্মূল কমিটির কার্যকরী সদস্য নাজমা হোসেইন, নির্মূল কমিটির কার্যকরী সদস্য রুমানা রাখি, নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, নির্মূল কমিটির সাবেক সহ সাধারণ সম্পদক স্মৃতি আজাদ, হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মাহফুজা সুলতানা, প্রকৃতি রায়, সিনথিয়া আরেফিন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ওয়ালি রহমান, নির্মূল কমিটির কার্যকরী সদস্য শাহাব আহমেদ বাচ্চু প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code