লন্ডনে কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির বার্ষিকসভা ও নির্বাচন সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

লন্ডন ব্যুরো অফিস :

Manual8 Ad Code

লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন।
গত ১৩ মার্চ সোমবার বার্মিংহামের একটি হলে সংগঠনের সিনিয়র সদস্যদের নিয়ে গঠিত ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির পর্যালোচনা এবং মনোনয়ন প্রক্রিয়া শেষে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য আতিকুর রহমানকে সভাপতি ও মোর্শেদ খানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Manual4 Ad Code

সদ্য সাবেক আহবায়ক কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সদ্য সাবেক আহবায়ক কমিটির সদস্য এলাহী বকস এনামের পরিচালনায় সাধারন সভায় যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে সদস্যরা যোগ দেন।

Manual8 Ad Code

উপস্থিত সবার উপস্থিতিতে নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান এবং সহ সাধারণ সম্পাদক এলাহী বকস এনাম সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং আগামীতে কাজ করার জন্য সকলের সহযোগিতায় নিয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির আগামী দুই বছরের পুর্ণাঙ্গ কমিটি। উপদেষ্টা কমিটি-জুবের আলম চৌধুরী, নকরুল আলম কাইয়ুম চৌধুরী, বেলাল আহমদ বকত। সহ-সভাপতি মুজিবুর বহমান এপলো, হাফেজ রশিদ রানু, সহ-সাধারণ সম্পাদক এলাহী বকস এনাম, কোষাধ্যক্ষ জুনেদ আলম চৌধুরী, কার্যনির্বাহী কমিটি সদস্যরা হলেন দিলদার আহমদ, আবদুল্লা সিদ্দিক, মতিউর রহমান রানা, রুকুনুজ্জামান কচি, তুহিন খান, মুজিবুর রহমান মনজু, আরিফ উদ্দিন, মুমিনুজ্জামান রাজু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code