লন্ডনে ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী’র অনুষ্ঠান স্থগিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

লন্ডন ও আশেপাশের শহরগুলোতে করোনা ভাইরাসের দ্রুত বিস্তারের পরিপ্রেক্ষিতে আমন্ত্রিত অতিথিদের স্বাস্থ্য-নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হওয়ায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ হাই কমিশন মঙ্গলবার বেলা ২-৪টা পর্যন্ত লন্ডনের ‘রয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটি’-তে অনুষ্ঠিতব্য ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী’ উদযাপন অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে।

Manual5 Ad Code

জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে গৃহীত এই সিদ্ধান্তের ফলে আমন্ত্রিত অতিথিদের সাময়িক অসুবিধার জন্য হাই কমিশন গভীর দুঃখ প্রকাশ করছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এবং বৃহত্তর জনসমাগমে স্বাস্থ্যঝুঁকি কমে গেলে হাই কমিশন এই অনুষ্ঠান বিষয়ে নতুন ঘোষণা দিবে।

বাংলাদেশ হাই কমিশন কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বাংলাদেশি-ব্রিটিশ নাগরিকদের পরামর্শ দিচ্ছে এবং সবার স্বাস্থ্য সুরক্ষা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code