লন্ডনে বাংলাদেশের চিত্রশিল্পী শামসুল আলমের সলো এক্সিবিশন শুরু হয়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

লন্ডন অফিস :

পূর্ব লন্ডনের গ্রিটরেক্স স্ট্রিটের স্পিটালফিল্ডস স্টুডিওতে বাংলাদেশের চিত্রশিল্পী শামসুল আলমের সলো এক্সিবিশন শুরু হয়েছে, চলবে ২ মে ২০২৩, মঙ্গলবার পর্যন্ত। অফেনিং আওয়ার সকাল ১১ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত।

Manual8 Ad Code

বাংলাদেশের চিত্রশিল্পী শামসুল আলম ( ইনান) নিসর্গেচিত্রে আদতে গল্প বলেন, এই গল্পই তাঁর ক্যানভাসকে প্রাণবন্ত করে তোলে। এই নিসর্গের অন্যতম উপাদান বাংলাদেশের নদ-নদী।
যা তাঁর ছবিতে বার বার ফিরে ফিরে এসেছে, মনে করিয়ে দিয়েছে হাজারো মানুষের হাজারো স্মৃতি, জন্ম দিয়েছে হাজারো গল্প। তাঁর ছবিতে ফুটিয়ে তোলেছেন বাংলাদেশের লোকালয় আর গ্রামীণ জনপদের আনন্দ-বেদনা।

শুক্রবার (২৮ এপ্রিল ২০২৩) বিকেলে পূর্ব লন্ডনের গ্রিটরেক্স স্টিটে স্পিটালফিল্ডস স্টুডিওস এ আনুষ্ঠানিক শুরু হয়েছে শামসুল আলম ( ইনান) সেকেন্ড সলো এক্সিবিশন ।

Manual1 Ad Code

এই এক্সিবিশনের উদ্ভোধন করেন লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশনের মান্যবর হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।

এক্সিবিশনের শুরুতে উপস্থিত ছিলেন উদীচি শিল্পী গোস্টী ইউকের প্রেসিডেন্ট গোলাম মোস্তফা, যুক্তরাজ্যে বাঙালি মালিকানাধিন একমাত্র ইংরেজী পত্রিকা বাংলা মিররের সম্পাদক আব্দুল করিম গণি, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী অধ্যাপক সাজিদুর রহমান, ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমদ, ইস্ট লন্ডন একাডেমি অব আর্টসের ডিরেক্টর জামান এমডি ফখরুজ্জামান, যুক্তরাজ্য আওয়ামীলীগের আফসর খান সাদেক সহ শতাধিক দর্শণার্থী এই চিত্র প্রদর্শণী ঘুরে ঘুরে দেখেন।

চিত্রশিল্পী শামসুল আলম বলেন- স্বপ্ন ছিল বিলেতে একটি সলো এক্সিবিশন করবো। আজ লন্ডনে শুরু হওয়ায় আন্তরিকভাবে ভাল লাগছে। অনেক দর্শকের সমাগম দেখছি এবং ইতিমধ্যে কয়েকটি ছবিও বিক্রি হয়েছে।

Manual7 Ad Code

তিনি বলেন এখানে আমার ২৮ টি ছবি প্রদর্শিত হচ্ছে। আমার এ ছবিগুলোতে মূলত বাংলাদেশের শ্রমজীবি ও সুবিধাবন্চিত মানুষদের আঁকার মাধ্যমে তুলে আনা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code